প্রধানমন্ত্রীর সফর ঘিরে সড়কে মানুষের ঢল, স্টেডিয়াম এলাকায় কড়া নিরাপত্তা
প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর উপলক্ষে রূপসা থেকে খুলনা জেলা স্টেডিয়াম পর্যন্ত সড়কে বিএনপির নেতা-কর্মী ও সাধারণ মানুষের ভিড় দেখা গেছে। বিকেল ৩টায় জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধনের কথা রয়েছে তাঁর।

