চুরি করতে ছাদে অপেক্ষা, দেখে ফেলায় গণপতি পরিবারের সবাইকে হত্যা
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার পেছনে চুরির পরিকল্পনা ছিল বলে দাবি করেছে পুলিশ। বাড়িতে টাকা ও স্বর্ণালংকার থাকার তথ্য পেয়ে চুরির উদ্দেশে সেখানে যান দুই আসামি।


