ডিসেম্বর ঘিরে নাশকতা ঠেকাতে সতর্ক পুলিশ, রাষ্ট্রবিরোধী অভিযোগে ৪ কর্মকর্তা আটক
ডিসেম্বরকে সামনে রেখে সম্ভাব্য নাশকতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে সারাদেশে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সীমান্তবর্তী এলাকা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ স্থাপনা পর্যন্ত বাড়তি নজরদারির পাশাপাশি পুলিশের অভ্যন্তরেও সন্দেহভাজন সদস্যদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করা হচ্ছে।



