বরিশালের সম্ভাবনাময় প্রাণিসম্পদ খাতে স্বয়ম্ভরতার পরেও অনুমোদিত জনবলের ব্যাপক ঘাটতি অগ্রগতিকে ব্যাহত করছে
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্য নিয়ে শুক্রবার থেকে সারা দেশের মতো বরিশাল অঞ্চলেও জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত হচ্ছে। বৃহস্পতিবার বরিশালে প্রাণিসম্পদ কমপ্লেক্সে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল সদর আসনের এমপি মুজিবুর রহমান সরোয়ার।


