ফাহিম ফারুকীর বিরুদ্ধে ইসলামী আন্দোলনের মানহানির মামলা
ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং দলটির শীর্ষ নেতাদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলাটি তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন আদালত।



