আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা
দেশের বাজারে স্বর্ণের দাম কমার ধারা অব্যাহত রয়েছে। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমে দাঁড়িয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা।


