কলেজে আকস্মিক পরিদর্শনে শিক্ষামন্ত্রী, শ্রেণিকক্ষে পেলেন একজন ছাত্রী!
রাজশাহীর পুঠিয়ার বিড়ালদহ কলেজে আকস্মিক পরিদর্শনে গিয়ে শ্রেণিকক্ষে মাত্র একজন ছাত্রীকে উপস্থিত পেলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।আজ বৃহস্পতিবার সকালে নাটোর যাওয়ার পথে কলেজটিতে প্রবেশ করে বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন তিনি।



