রংপুরে জেলা ইজতেমা শুরু, আখেরি মোনাজাত শনিবার
রংপুরে তাবলিগ জামাতের তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এতে রংপুরসহ আশপাশের বিভিন্ন জেলা এবং বিদেশ থেকে আসা মুসল্লিরা অংশ নিয়েছেন।



