বনানীতে মশাল মিছিল: সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে
রাজধানীর বনানীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মশাল মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ নরসিংদী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হিরুসহ তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।


