রবিবার, ৮ নভেম্বর ২০২৬ | ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সত্যের দাবি, সবার আগে

ব্রেকিং
প্যারাগুয়ে ব্যাংক ধস: প্রেসিডেন্ট পেনিয়া অপসারিত, এখন গৃহবন্দী এলপিজির দাম নভেম্বর ২০২৬: ১২ কেজি ২,০৬০ টাকা, বাজারে কেন আরও বেশি গ্রাম পুলিশের বেতন বাড়ল: সদস্য সাড়ে ১০ হাজার, প্রধান ১১ হাজার টাকা ঢাকার বায়ুদূষণ: একিউআই ১৯৬, বিশ্বে চতুর্থ; সুরক্ষায় যা করবেন চিপ শেয়ারে ধস: এক দিনে এনভিডিয়ার ৪৫০ বিলিয়ন ডলার উধাও, কারণ কী ঢাবি ভর্তি ২০২৬-২৭: আবেদন শুরু ১১ নভেম্বর, ফি ও যোগ্যতা এক নজরে দ্য উইকেন্ডের ট্যুর রেকর্ড: ১৩০ কোটি ডলার, পুরুষ শিল্পীদের শীর্ষে সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: ইব্রাহিমের গোলে জয়, সেমির সমীকরণে বাংলাদেশ হোয়াইট হাউসের নতুন চিফ অব স্টাফ স্টিফেন মিলার, সরলেন সুসি ওয়াইলস রিজার্ভ ৩০ বিলিয়ন ডলারের নিচে: আকুর ১৬৪ কোটি ডলার শোধের পর কী দাঁড়াল

প্রধানমন্ত্রীর চিকিৎসা সহায়তা ট্রাস্ট ২০২৫ । দুর্ঘটনায় গুরুতর আহত অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের এককালীন ১০-৫০ হাজার টাকা অনুদান?

প্রধানমন্ত্রীর চিকিৎসা সহায়তা ট্রাস্ট ২০২৫ । দুর্ঘটনায় গুরুতর আহত অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের এককালীন ১০-৫০ হাজার টাকা অনুদান?
প্রধানমন্ত্রীর চিকিৎসা সহায়তা ট্রাস্ট ২০২৫ । দুর্ঘটনায় গুরুতর আহত অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের এককালীন ১০-৫০ হাজার টাকা অনুদান? ছবি: ClaimBD

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের চিকিৎসা অনুদান হিসেবে এককালীন ১০ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত চিকিৎসা অনুদান হিসেবে প্রদান করা হচ্ছে– প্রধানমন্ত্রীর চিকিৎসা সহায়তা ট্রাস্ট ২০২৫

শিক্ষার্থীদের চিকিৎসা অনুদান আবার কি? প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন চিকিৎসা অনুদান প্রদান করার ব্যবস্থা গ্রহণ করা হয়। এ লক্ষ্যে দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন চিকিৎসা অনুদান প্রদান নির্দেশিকা, ২০২০ প্রণয়ন করা হয়।

চিকিৎসা অনুদান কত টাকা পাওয়া যাবে? দুর্ঘটনার কারণে গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন চিকিৎসা অনুদান প্রদানের ফলে অর্থাভাবে চিকিৎসা বঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষায় ব্যাঘাত ঘটবে না তথা তাদের শিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতা নিশ্চিত হবে। এ নির্দেশিকার আলোকে এককালীন ১০ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত চিকিৎসা অনুদান হিসেবে প্রদান করা হয়। অনলাইনে আবেদন লিংক: www.eservice.pmeat.gov.bd/medical/login

আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র কি লাগবে? ছবি, স্বাক্ষর, জন্ম নিবন্ধন সনদ, /অভিভাবকের জাতীয় পরিচয়পত্র,  শিক্ষার্থী দরিদ্র পরিবারের সন্তান মর্মে শিক্ষা প্রতিষ্ঠানপ্রধানের সুপারিশ (নির্ধারিত ফর্মে), দুর্ঘটনার প্রমাণে জেলা পর্যায়ে সিভিল সার্জন/সরকারী হাসপাতালের ডাক্তার/উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সুপারিশ (নির্ধারিত ফর্মে), পিতা মাতা/অভিভাবকের কর্মরত প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়ন পত্র (প্রজাতন্ত্রের বেসামরিক কর্মে নিয়োজিত ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীর সন্তানগণের ক্ষেত্রে প্রযোজ্য)।

 সারা দেশের সকল সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান শ্রেণিতে অধ্যয়নরত দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষাথীদের এককালীন চিকিৎসা অনুদান প্রদানের লক্ষ্যে ২০২৪-২৫ অর্থবছরের জানুয়ারি-ফেব্রুয়ারি প্রান্তে অনলাইনে আবেদন গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি

আবেদনের নিয়মঃ সর্বপ্রথমে প্রতিষ্ঠানপ্রধান কর্তৃক সুপারিশ গ্রহণের জন্য নির্ধারিত ফরম ডাউনলোড করুন। তারপর প্রিন্ট করে পূরণ করুন ও আপনার চিকিৎসক এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের নিকট থেকে সুপারিশ গ্রহণ করুন। অতঃপর ছবি, স্বাক্ষর, জন্মসনদ, অভিভাবকের জাতীয় পরিচয়পত্র ও সুপারিশের কপি স্পষ্ট করে ছবি তুলুন। ১। রেজিষ্ট্রেশন করুন (যদি একাউন্ট না থাকে) ২। মোবাইল ভেরিফিকেশন করুন ৩। লগইন করুন ৪। আবেদন করুন ৫। ড্যাশবোর্ড থেকে আবেদন অবস্থা জানুন

প্রধানমন্ত্রীর চিকিৎসা সহায়তা ট্রাস্ট ২০২৫ । দুর্ঘটনায় গুরুতর আহত অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের এককালীন ১০-৫০ হাজার টাকা অনুদান?

Caption: www.eservice.pmeat.gov.bd/medical

শিক্ষার্থীদের চিকিৎসা অনুদানের জন্য আবেদন করার নিয়ম । যেভাবে আপনি গুরুতর চিকিৎসার জন্য অনলাইনে আবেদন করবেন

  1. সর্বপ্রথমে প্রতিষ্ঠানপ্রধান এবং চিকিৎসক কর্তৃক সুপারিশ গ্রহণের জন্য নির্ধারিত ফরম ডাউনলোড করুন।
  2. তারপর প্রিন্ট করে পূরণ করুন ও আপনার চিকিৎসক এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের নিকট থেকে সুপারিশ গ্রহণ করুন।
  3. অতঃপর ছবি, স্বাক্ষর, জন্মসনদ, অভিভাবকের জাতীয় পরিচয়পত্র ও সুপারিশের কপি স্পষ্ট করে ছবি তুলুন।
  4. রেজিষ্ট্রেশন করুন (যদি একাউন্ট না থাকে)
  5. মোবাইল ভেরিফিকেশন করুন
  6. লগইন করুন
  7. আবেদন করুন
  8. ড্যাশবোর্ড থেকে আবেদন অবস্থা জানুন

শিক্ষার্থী নিজে কি আবেদন করতে পারবে?

হ্যাঁ। পারবে। শিক্ষার্থী/ শিক্ষা প্রতিষ্ঠানপ্রধান হিসেবে আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে www.eservice.pmeat.gov.bd/medical/login লিংকে গিয়ে একাউন্ট করে নিতে হবে এবং নির্দেশনা মেনে আবেদন করতে হবে। ২০২৩-২৪ অর্থ বছরেও ৩ লক্ষ টাকার চিকিৎসা অনুদান প্রদান করা হয়েছে। তাই দেরী না করে আবেদন করুন।

     
     
     

মন্তব্য (০)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য প্রকাশের আগে মন্তব্য নীতিমালা পড়ুন।