রবিবার, ৮ নভেম্বর ২০২৬ | ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সত্যের দাবি, সবার আগে

ব্রেকিং
প্যারাগুয়ে ব্যাংক ধস: প্রেসিডেন্ট পেনিয়া অপসারিত, এখন গৃহবন্দী এলপিজির দাম নভেম্বর ২০২৬: ১২ কেজি ২,০৬০ টাকা, বাজারে কেন আরও বেশি গ্রাম পুলিশের বেতন বাড়ল: সদস্য সাড়ে ১০ হাজার, প্রধান ১১ হাজার টাকা ঢাকার বায়ুদূষণ: একিউআই ১৯৬, বিশ্বে চতুর্থ; সুরক্ষায় যা করবেন চিপ শেয়ারে ধস: এক দিনে এনভিডিয়ার ৪৫০ বিলিয়ন ডলার উধাও, কারণ কী ঢাবি ভর্তি ২০২৬-২৭: আবেদন শুরু ১১ নভেম্বর, ফি ও যোগ্যতা এক নজরে দ্য উইকেন্ডের ট্যুর রেকর্ড: ১৩০ কোটি ডলার, পুরুষ শিল্পীদের শীর্ষে সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: ইব্রাহিমের গোলে জয়, সেমির সমীকরণে বাংলাদেশ হোয়াইট হাউসের নতুন চিফ অব স্টাফ স্টিফেন মিলার, সরলেন সুসি ওয়াইলস রিজার্ভ ৩০ বিলিয়ন ডলারের নিচে: আকুর ১৬৪ কোটি ডলার শোধের পর কী দাঁড়াল

ই-পাসপোর্ট ফি ও আবেদনের পূর্ণাঙ্গ নির্দেশিকা ২০২৫ । পাসপোর্ট কিভাবে করবেন এবং ফি কত জানতে চান?

ই-পাসপোর্ট ফি ও আবেদনের পূর্ণাঙ্গ নির্দেশিকা ২০২৫ । পাসপোর্ট কিভাবে করবেন এবং ফি কত জানতে চান?
ই-পাসপোর্ট ফি ও আবেদনের পূর্ণাঙ্গ নির্দেশিকা ২০২৫ । পাসপোর্ট কিভাবে করবেন এবং ফি কত জানতে চান? ছবি: ClaimBD

বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস, খুলনার প্রকাশিত ‘সেবা প্রদান প্রতিশ্রুতি’ (সিটিজেন চার্টার) অনুযায়ী ই-পাসপোর্ট আবেদনের প্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র এবং পরিশোধযোগ্য ফির বিস্তারিত তালিকা প্রকাশ করা হয়েছে। নাগরিক অধিকার ও সার্বিক সেবার অঙ্গীকার নিয়ে প্রকাশিত এই নির্দেশিকায় আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে।

ই-পাসপোর্ট আবেদনের প্রয়োজনীয় কাগজপত্র:

খুলনা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস সূত্রে জানা গেছে, ই-পাসপোর্ট আবেদনের জন্য নিম্নলিখিত কাগজপত্রগুলো আবশ্যিকভাবে জমা দিতে হবে:

  • অনলাইনে পূরণকৃত ফরমের প্রিন্ট কপি।
  • ফি জমা দেওয়ার রশিদ (মূল এ-চালান কপি, যদি থাকে)।
  • জাতীয় পরিচয়পত্রের (NID) মূল ও ফটোকপি।
  • পূর্বের কোনো পাসপোর্ট থাকলে তার মূল ও ফটোকপি।
  • ১৮ বছরের নিচে আবেদনকারীদের ক্ষেত্রে: অনলাইন জন্মনিবন্ধন সনদ (BRC) এবং পিতা-মাতার এনআইডি কার্ড।
  • স্থায়ী ঠিকানা, বৈবাহিক অবস্থা, পেশা বা অন্যান্য তথ্যাদি পরিবর্তনের ক্ষেত্রে সংশ্লিষ্ট যাবতীয় পরিবর্তিত দলিলাদি দাখিল করতে হবে।

ফি পরিশোধ ও সময়সীমা:

ই-পাসপোর্ট ফি আবেদন জমার পূর্বে রাষ্ট্রায়ত্ত বা তফসিলি ব্যাংকের যেকোনো শাখা থেকে স্বয়ংক্রিয় চালানের (এ-চালান) মাধ্যমে পরিশোধ করতে হবে। ই-পাসপোর্টের ফি (১৫% ভ্যাটসহ) ও সম্ভাব্য ডেলিভারির সময় নিচে দেওয়া হলো:

বিতরণের প্রকৃতি পৃষ্ঠা সংখ্যা মেয়াদ নিয়মিত ফি জরুরী ফি অতীব জরুরী ফি সম্ভাব্য ডেলিভারি সময়
সাধারণ ৪৮ পৃষ্ঠা ০৫ বছর ৪,০২৫/- ৬,৩২৫/- ৮,৬২৫/- ২১ কর্মদিবস
১০ বছর ৫,৭৫০/- ৮,০৫০/- ১০,৩৫০/-
৬৪ পৃষ্ঠা ০৫ বছর ৬,৩২৫/- ৮,৬২৫/- ১২,০৭৫/-
১০ বছর ৮,০৫০/- ১০,৩৫০/- ১৩,৮০০/-
জরুরী সকল – – – – ১০ কর্মদিবস
অতীব জরুরী সকল – – – – ২ কর্মদিবস

বিশেষ দ্রষ্টব্য: ১৮ বছরের কম এবং ৬৫ বছরের বেশি বয়সী আবেদনকারীগণ কেবল ৫ বছর মেয়াদী পাসপোর্ট পাবেন। ই-পাসপোর্টের আবেদন অনলাইনে (www.epassport.gov.bd) করতে হবে।

ই-পাসপোর্ট ফি ও আবেদনের পূর্ণাঙ্গ নির্দেশিকা ২০২৫ । পাসপোর্ট কিভাবে করবেন এবং ফি কত জানতে চান?

মন্তব্য (০)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য প্রকাশের আগে মন্তব্য নীতিমালা পড়ুন।