শিশু ধর্ষণচেষ্টা মামলার ৯ দিনেও গ্রেপ্তার হয়নি আসামি, পরিবারকে হুমকির অভিযোগ
কুমিল্লার দেবিদ্বারে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার মামলায় ৯ দিনেও আসামি সুলতান আহমেদ গ্রেপ্তার না হওয়ার অভিযোগ করেছেন শিশুটির বাবা। পরিবার ও সাক্ষীদের হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে।

