শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ, দুই প্রান্তে আটকা প্রায় ৩০০ যানবাহন
ফেরির মাস্টারকে আটকের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ করে দিয়েছেন চালক ও সংশ্লিষ্ট কর্মচারীরা। শনিবার ভোর চারটা থেকে কোনো পূর্বঘোষণা ছাড়াই এ ধর্মঘট শুরু হয়।



