কুশিয়ারায় আটকে আছে ফেরি চলাচল প্রকল্প, দুই কূলে হতাশা
মৌলভীবাজারের রাজনগর উপজেলার খেয়াঘাট বাজারসংলগ্ন কুশিয়ারা নদীতে ফেরি চলাচল চালুর উদ্যোগ থমকে গেছে। নদীর দুই দিকে ফেরিঘাট নির্মাণের মূল কাজ প্রায় শেষ হলেও নদীর পানি অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় নতুন করে জটিলতা দেখা দিয়েছে।


