বাগদান সারলেন ‘দিলবার’খ্যাত শিল্পী, এই গায়িকা সম্পর্কে কতটা জানেন
‘দিলবার’ গান দিয়ে শ্রোতাদের কাছে পরিচিতি পাওয়া ভারতীয় সংগীতশিল্পী ধ্বনি ভানুশালীর জীবনে নতুন অধ্যায় শুরু হলো। প্রেমিক যশ ভানুশালীর সঙ্গে বাগ্দান সেরেছেন তিনি। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করে সুখবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই গায়িকা।


