যশোরে এবার বিএনপি নেতার বাড়িতে চিরকুটসহ ককটেল রেখে হত্যার হুমকি
যশোরে এক ইউনিয়ন বিএনপির নেতার বাড়িতে দুটি অবিস্ফোরিত ককটেল বোমা ও একটি চিরকুট রেখে হত্যার হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সকালে সদর উপজেলার ছাতিয়ানতলা গ্রামের শিমুল হোসেনের বাড়ি থেকে ককটেল বোমা ও চিরকুট উদ্ধার করে পুলিশ।


