গাজায় গণহত্যা তীব্র হয়েছে
গাজায় শীত ও বৃষ্টির প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের মানবিক সংকট আরও ভয়াবহ হয়ে উঠেছে। বৃষ্টিতে প্লাবিত তাঁবুতে ঠান্ডায় প্রাণ হারাচ্ছে শিশুরা। অথচ গাজার বাইরে বিভিন্ন গুদামে পড়ে রয়েছে হাজার হাজার তাঁবু, শীতের পোশাক, কম্বল ও অন্যান্য জরুরি ত্রাণসামগ্রী।

