এমপি নুসরাতের বাড়ি পরিদর্শনে কুষ্টিয়া যাচ্ছে বিরোধী দলের সংসদীয় দল
অগ্নিকাণ্ডের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়ি পরিদর্শনে যাচ্ছে বিরোধী দলের একটি সংসদীয় দল। শুক্রবার বিকেল তিনটায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে তার বাড়ি পরিদর্শন শেষে প্রেস ব্রিফিং করার কথা রয়েছে দলটির।

