২৭ দিন পর উৎপাদনে চিটাগাং ইউরিয়া সার কারখানা
যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবারও উৎপাদনে ফিরেছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। শুক্রবার (১৩ নভেম্বর) ভোর রাত ৩টার দিকে কারখানাটিতে পুনরায় ইউরিয়া উৎপাদন শুরু হয়।


