হুমায়ূন আহমেদের জন্মদিনে নানা আয়োজন
নন্দিত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী আজ। এ উপলক্ষে দেশের নানা প্রান্তে বিভিন্ন ধরনের আয়োজন করা হচ্ছে। এ ছাড়াও বিভিন্ন টিভি চ্যানেলে ও মঞ্চে থাকছে তাঁর সৃষ্টিকর্ম নিয়ে নাটকসহ নানা রকম অনুষ্ঠান।



