অভাবের তাড়নায় ৩০ হাজার টাকায় সন্তান বিক্রি, উদ্ধার করল প্রশাসন
অভাব-অনটন, অসুস্থতা ও স্বামীর অবহেলায় ১৫ মাস বয়সী শিশুকে ৩০ হাজার টাকার বিনিময়ে এক নিঃসন্তান দম্পতির হাতে তুলে দিয়েছেন এক মা। বাগেরহাটের মোরেলগঞ্জের ওই নারী সন্তানের খাবার ও চিকিৎসার খরচ চালাতে না পেরে এমন সিদ্ধান্ত নেন বলে জানিয়েছেন।


