রিজার্ভ থেকে বিক্রির পরও বাড়ছে ডলারের দর
বৈদেশিক মুদ্রা বাজারে স্থিতিশীলতা ফেরাতে রিজার্ভ থেকে ডলার বিক্রি করছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বৃহস্পতিবার আরও ১০ কোটি ডলার বিক্রির জন্য নিলাম ডাকা হয়। এর আগে সম্প্রতি বিক্রি করা হয়েছে আরও ২২ কোটি ২০ লাখ ডলার।

