জলবায়ু সম্মেলনে জীবাশ্ম জ্বালানি প্রতিষ্ঠানের প্রভাব
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বিশ্বনেতাদের এক টেবিলে বসানোর আয়োজন জাতিসংঘের জলবায়ু সম্মেলন (কপ৩১)। অথচ এই সম্মেলনের অন্যতম প্রধান করপোরেট অংশীদার এমন একটি শিল্পগোষ্ঠী, যার আয়ের বড় অংশ আসে তেল পরিশোধন ও জ্বালানি ব্যবসা থেকে।

