অনিয়মে বন্ধ তিন হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার
নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় একটি বেসরকারি হাসপাতাল ও দুটি ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৭৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।



