নাগরিক অধিকার ক্ষুণ্ন হওয়ার শঙ্কা
সাইবার সুরক্ষা আইনের সংশোধিত খসড়ায় মানহানি, গুজব ও অপতথ্য প্রচারের শাস্তি কমানোর প্রস্তাব থাকলেও এগুলোকে ফৌজদারি অপরাধ হিসেবেই রাখা হয়েছে। অনলাইন কনটেন্ট অপসারণ, তল্লাশি ও গ্রেপ্তারেও নির্বাহী কর্তৃপক্ষের ক্ষমতা বহাল রয়েছে।

