শ্রমিক দল নেতার মরদেহ শ্বশুরবাড়িতে মাটিচাপা
বিভিন্ন স্থানে ছয়জনকে হত্যার অভিযোগ উঠেছে। এর মধ্যে নোয়াখালীর চাটখিলে শ্রমিক দল নেতা, চট্টগ্রামে মাদক ব্যবসায়ী, কিশোরগঞ্জে সৎ ভাই খুন হয়েছেন। এছাড়া ফরিদপুরের সালথায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ, কিশোরগঞ্জের কটিয়াদীতে যুবকের মরদেহ এবং পটুয়াখালীর বাউফলে তিন খণ্ড মানবদেহ উদ্ধার করা হয়েছে।


