পঞ্চগড়ে মোটরসাইকেল গাছের সঙ্গে ধাক্কা, দুই মাদ্রাসাছাত্র নিহত
পঞ্চগড়ের বোদায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও এক শিক্ষার্থী। বৃহস্পতিবার সকালে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের শাহাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


