স্থান কাল্পনিক হলেও কাহিনি সত্য ঘটনা ঘিরে
এ যেন ইতিহাস খুঁড়ে তুলে আনা এক ফসিল। যার স্পর্শ মনে করিয়ে দেয় সেই সময়কে, যখন ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের নির্মমতায় রচিত হয়েছিল ভয়াবহ এক দুর্ভিক্ষের গল্প। না, কোনো কাল্পনিক ঘটনার আশ্রয়ে নয়, সে গল্প রচিত হয়েছিল করুণ বাস্তবতাকে উপজীব্য করে।

