এক শিল্পীসত্তার মঞ্চভাষ্য
প্রয়াত ভাস্কর নভেরা আহমেদ (১৯৩৯-২০১৫) বাংলাদেশের আধুনিক ভাস্কর্যশিল্পের ইতিহাসে এক স্বতন্ত্র ও গুরুত্বপূর্ণ নাম। শিল্পী হিসেবে তাঁর অবদান যেমন স্মরণীয়, তেমনি তাঁর স্বাধীনচেতা জীবনবোধ, ব্যক্তিত্ব, সম্পর্কের টানাপোড়েন এবং স্বদেশ থেকে দূরে থাকার গল্প তাঁকে ঘিরে তৈরি করেছে এক রহস্যময় আবহ।



