প্রবাসীদের আস্থা ফিরে পাচ্ছে ন্যাশনাল ব্যাংক
তারল্য সংকট কাটিয়ে নতুন করে ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশের প্রথম প্রজন্মের বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ন্যাশনাল ব্যাংক। সিঙ্গাপুর, মালদ্বীপ ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের এক্সচেঞ্জ হাউজগুলোতে বৈধ পথে ও নিরাপদে দেশে টাকা পাঠাতে এখন প্রবাসী বাংলাদেশিদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে।



