হামের উপসর্গ ও ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু
দেশে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মারা গেছে আরও চার শিশু। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হামের উপসর্গ ও ডেঙ্গুতে এক দিনে মৃত্যুর মিছিলে যোগ দিল মোট সাতজন।



