চট্টগ্রাম নগরের ৩ সড়কে গাড়ির গতি নিয়ন্ত্রণে স্পিড ক্যামেরা
চট্টগ্রাম নগরের গুরুত্বপূর্ণ তিন প্রবেশদ্বারের সড়কের মুখে যানবাহনের অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে স্পিড ক্যামেরা ব্যবহার করতে যাচ্ছে মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। প্রাথমিকভাবে বায়েজিদ লিংক রোড, সিটি আউটার রিং রোড ও শাহ আমানত সেতু সংযোগ সড়কে পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম চালানো হবে।



