সাভার-আশুলিয়ার পরিস্থিতি স্বাভাবিক, কাজে ফেরার আহ্বান পুলিশের
টানা ১৩ দিনের অস্থিরতার পর সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। শ্রমিকদের আবেগ ও জীবনযাপনের বিষয়কে পুঁজি করে একটি কুচক্রী মহল শিল্পাঞ্চলে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করেছে বলে দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

