উখিয়ায় প্রকাশ্যে ৪২ রাউন্ড গুলি, শীর্ষ মাদক কারবারি মুন্নাসহ গ্রেপ্তার ৪
বন্দুক উঁচিয়ে প্রতিপক্ষকে লক্ষ্য করে গুলি ছুড়ছেন এক যুবক। তার পাশে কিরিচ হাতে আরও দুজনকে মহড়া দিতে দেখা যায়। কক্সবাজারের উখিয়ার মিয়ানমার সীমান্তসংলগ্ন পালংখালী ইউনিয়নের বটতলী বাজারে প্রকাশ্যে এমন গোলাগুলির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।



