সাবেক এমপি সাজ্জাদুল হাসানসহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা
নেত্রকোনার মোহনগঞ্জে মশাল মিছিল করে নাশকতার চেষ্টা ও বর্তমান সরকার পতনের ষড়যন্ত্রের অভিযোগে সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানসহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।



