মির্জাপুরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক
টাঙ্গাইলের মির্জাপুরে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শামসুল আলম সবুজ (৪৫) নামে এক প্রাইভেট শিক্ষককে আটক করেছে পুলিশ। শামসুল আলম সবুজ উপজেলার একটি বাজারে নিজের স্টেশনারি দোকানে ছাত্রছাত্রীদের প্রাইভেট পড়াতেন।


