ঘরে বসেই জমির নামজারি ও কর পরিশোধের সুযোগ আসছে
ভূমি অফিসে না গিয়েই ঘরে বসে জমির খতিয়ান সংগ্রহ, নামজারি ও ভূমি উন্নয়ন কর পরিশোধের সুযোগ তৈরি করতে ভূমি ব্যবস্থাপনাকে পুরোপুরি ডিজিটাল করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে জমির খতিয়ান ও হোল্ডিংয়ের তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ, যাচাই ও সংশোধনের কাজ করা হবে।


