বেনাপোল বন্দরে পাচারের চেষ্টাকালে কেমিক্যালসহ ট্রাক আটক
বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণা দিয়ে পাচারের সময় ২৫ টন কেমিক্যাল পণ্যের একটি চালান আটক করেছে কাস্টমস সদস্যরা। বুধবার গভীর রাতে বন্দরের ৯ নম্বর শেড থেকে পণ্য চালানটি বের করে নেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে পণ্যসহ ট্রাকটি জব্দ করা হয়।



