সরকার কি নিরাপত্তা দেবে, না পারলে জানিয়ে দিক: নাহিদ ইসলাম
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং এনসিপি যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।



