ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্প বহাল রাখার দাবি বিশেষজ্ঞদের
ঢাকা-গাজীপুর বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের বাস লেন তুলে দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন নগর পরিকল্পনাবিদ, স্থপতি ও পরিবহন বিশেষজ্ঞরা। তাদের মতে, বিআরটি প্রকল্পে অনিয়ম বা কারিগরি ত্রুটি থাকলে তা তদন্ত করে প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে এটি চালু করা উচিত।



