হাজিরা দিয়ে বের হয়ে যাচ্ছেন শ্রমিকরা, ১৫০ কারখানায় ছুটি
শিল্প এলাকা সাভার ও আশুলিয়ার পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। গতকাল বুধবার অনেক কারখানার শ্রমিকরা হাজিরা নিশ্চিত করে (কার্ড পাঞ্চ) বের হয়ে যান। সকাল ৮টার পরপরই নরসিংহপুর, জামগড়ায় এনভয়, শারমীন, এনসিএলসহ বেশ কয়েকটি কারখানায় শ্রমিকরা এভাবে বের হয়ে আসেন।



