মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের ককটেল বিস্ফোরণ ও গোলাগুলি, আহত ৫
মুন্সীগঞ্জের মোল্লাকান্দিতে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোররাত থেকে ইউনিয়নের নয়াকান্দি ও নতুন আমঘাটা গ্রামে চলা সংঘর্ষে নারীসহ পাঁচজন আহত হয়েছেন।



