৩৫ বছর চাকরি করেও মিলছে না পদোন্নতি
যুগ যুগ ধরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান করেও পদোন্নতি না পাওয়ার বঞ্চনা নিয়ে অবসরে যাচ্ছেন শিক্ষকরা। যোগ্যতা ও মেধা নিয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে নিয়োগ পেলেও আমলাতান্ত্রিক জটিলতায় বছরের পর বছর আটকে আছে তাদের পদোন্নতি।



