রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে সন্তানকে হত্যা, যুবকের মৃত্যুদণ্ড
রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে তার ছেলে তাওসিফ রহমান সুমন হত্যা মামলায় একমাত্র আসামি লিমন মিয়াকে (৩৫) ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই মামলায় আরও তিনটি ধারায় পৃথক ১০ বছর করে ২০ বছর কারাদণ্ড এবং ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।



