নিখোঁজের ছয় দিন পর শ্বশুরবাড়ি থেকে শ্রমিক দল নেতার মরদেহ উদ্ধার, ঢাকা ছিল লেপে
নোয়াখালীর চাটখিলে নিখোঁজের ছয় দিন পর মোহাম্মদ রাসেল (৩৫) নামে এক শ্রমিক দল নেতার গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার সানখালি গ্রামের রেহান উদ্দিন হাজী বাড়িতে তাঁর শ্বশুরবাড়ির পাশের একটি পরিত্যক্ত ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


