ফেনীর বেদেপল্লীতে অভিযান: বস্তাভর্তি ১৩ লাখ টাকা ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ১৩
ফেনী শহরের লালপোল এলাকার বেদেপল্লীতে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও বস্তাভর্তি ১৩ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ সময় ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা থেকে ফেনী মডেল থানা-পুলিশ এ অভিযান শুরু করে; রাত ৯টা পর্যন্ত অভিযান চলে।



