আশুলিয়ায় ফের শ্রমিক অসন্তোষ, ৫ কারখানায় কর্মবিরতি
ঢাকা জেলার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে বিভিন্ন পোশাক কারখানায় স্বাভাবিক পরিবেশে ও উৎপাদন কার্যক্রম চললেও আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধসহ ৯ দফা দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছেন শ্রমিকদের একাংশ।


