জলবায়ু অর্থায়ন: প্রতিশ্রুতির অপেক্ষায় বসে থাকব?
তুরস্কের আনতালিয়ায় চলছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১। ৯ নভেম্বর শুরু হওয়া এই সম্মেলনের বিশ্বনেতাদের শীর্ষ বৈঠকে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি সূত্র বলছে, বাংলাদেশ সেখানে জলবায়ু ন্যায্যতা, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়, অভিযোজন অর্থায়ন এবং ক্ষয়ক্ষতি মোকাবিলার দাবি তুলে ধরবে।



