স্বেচ্ছাসেবী নামিয়েও যানজট নিয়ন্ত্রণ করা গেল না
অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচল, অবৈধ পার্কিং আর ফুটপাত দখল করে হকার বসার কারণে স্থবির হয়ে পড়েছে আড়াইহাজার পৌরসভা বাজার সড়ক এলাকা। ডাকবাংলো রোড থেকে শহীদ মিনার কিংবা জাঙালিয়া সড়ক– সকাল থেকে রাত অবধি পুরো এলাকায় দীর্ঘ যানজটে আটকে থাকার যন্ত্রণা।



