আলাস্কায় বাতিল ব্যালটের তথ্য প্রকাশে পেলটোলার আবেদন খারিজ
যুক্তরাষ্ট্রের আলাস্কায় বাতিল হওয়া অনুপস্থিত ভোটপত্রের (অ্যাবসেন্টি ব্যালট) তালিকা ও সেগুলো বাতিলের কারণ অবিলম্বে প্রকাশের আবেদন খারিজ করেছেন আদালত। ডেমোক্র্যাটিক সিনেট প্রার্থী মেরি পেলটোলার নির্বাচনী প্রচারশিবিরের করা আবেদনকে অযৌক্তিক বলে বুধবার রায় দিয়েছেন বিচারক থমাস ম্যাথিউস।


